ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয় কমিটিতে সভাপতির পদ পায় ‘আওয়ামী লীগের কর্মী’, প্রতিবাদে মানববন্ধন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ মল্লিক ছোবহান বারোদোনা উচ্চবিদ্যালয়ের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, কমিটিতে সভাপতির পদ পাওয়া উজ্জল মজুমদার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

তারা আরও জানান, চট্টগ্রাম-১৫ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সুপারিশে তাঁকে সভাপতি করা হয়েছে। বক্তারা অবিলম্বে কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিকে দিয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম সাহাব উদ্দিন, শাহাদাত হোসেন, শাহ নেওয়াজ চৌধুরী, নিয়ামত উল্লাহ, কলিম উল্লাহ প্রমুখ। বক্তারা জানান, অন্যথায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

বিদ্যালয় কমিটিতে সভাপতির পদ পায় ‘আওয়ামী লীগের কর্মী’, প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬