ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন জালাল উদ্দিন ফাহিম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) শাহ মো. আব্দুর রউফকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও নিয়োগের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। অপরদিকে, পুলিশ সদর দপ্তরে কর্মরত এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে নেত্রকোনা, রাজবাড়ী ও মেহেরপুর জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন জালাল উদ্দিন ফাহিম

আপলোড সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬