ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জন রিমান্ডে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. রায়হান উদ্দিন বংশাল ৩৩ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। আদালত প্রধান আসামি রায়হানকে চার দিন এবং অপর তিন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

রিমান্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন মো. রাসেল খান (৩২), মো. আলাউদ্দিন আহমেদ (২৮) এবং মো. আবদুল্লাহ মাসহুর আশরাফী (২০)। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হলে আসামিপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জন রিমান্ডে

আপলোড সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬