ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহস ও সেবায় ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন পদক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে সই করেছেন উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে।

পদক প্রদানের ক্যাটাগরিগুলো হলো—‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

সাহস ও সেবায় ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন পদক

আপলোড সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬