ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আসামি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৮ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রোববার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর দু-একটি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ঘটে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রত্যেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের তথ্যও নিশ্চিত করেছেন তিনি। যাত্রাবাড়ীর ঘটনাতেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আসামি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬