রাজধানীর মধ্য বাড্ডায় আজ শনিবার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে মধ্য বাড্ডার এইমস হাসপাতালের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় বাসটিতে যাত্রী ছিল কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনের ঘটনায় হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
এদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আধা ঘণ্টার ব্যবধানে মিরপুর-১ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে অভিজাত পরিবহনের আরও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এদিকে, শনিবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ সুপার মার্কেটের সামনে ককটেলগুলো বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
অনলাইন ডেক্স 























