ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমসি কলেজ বাংলা বিভাগের অ্যালামনাইয়ের সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কলেজের এম. সাইফুর রহমান ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপকমিটির পক্ষে খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন আব্দুল্লাহ আল মামুন। পরে খসড়া গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রটি অনুমোদন করা হয়।

সভায় আহ্বায়ক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী মাহবুবুজ্জামান চৌধুরী এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা. নীলুফার খানম।

বক্তারা বাংলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যাপক, আইনজীবী এবং বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু

এমসি কলেজ বাংলা বিভাগের অ্যালামনাইয়ের সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬