ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘর্ষে নিহত ৭ হুথি যোদ্ধা, কমান্ডারসহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৭ Time View

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালির কাছে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হুথিদের এক শীর্ষ কমান্ডারসহ অন্তত সাতজন যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি এক্স-এ এক পোস্টে লিখেছেন, কাহবুব ফ্রন্টে এই সংঘর্ষ ঘটে। এতে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার সঙ্গে থাকা আরও ছয়জন সহযোগী নিহত হন।

হুথি কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।

কাহবুব এলাকা থেকে বাব আল-মান্দাব প্রণালি স্পষ্ট দেখা যায়। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। মাঝে কিছুদিন শান্ত থাকলেও সম্প্রতি আবার সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘর্ষে নিহত ৭ হুথি যোদ্ধা, কমান্ডারসহ

আপলোড সময় : ০৯:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬