ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের প্রয়োজনে এক দফা ঘোষণা হতে পারে: শফিকুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে এবং জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে। তিনি উল্লেখ করেন, আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উপস্থিত জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, "আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে।"

শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা জুলাই সদন বাস্তবায়ন করেনি এবং অনির্বাচিত কাউকে দেশ শাসন করতে দেওয়া হয়নি। তিনি বলেন, "আপনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।" তিনি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন বলে জানান।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে। তিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি হিসেবে সংগ্রামের কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জনগণের প্রয়োজনে এক দফা ঘোষণা হতে পারে: শফিকুর রহমান

আপলোড সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬