ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি, ধর্ম ও ধর্ম ব্যবসা এক নয়: ফজলুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, দেশে বেহেশত ও দোজখের টিকিট বিক্রি করা হয়। তিনি বলেন, কেউ যদি এই টিকিট কিনতে না চান, তাহলে তাকে খারাপ বানিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিনিয়র মাদ্রাসার সঙ্গে তুলনা করে তরুণদের উদ্দেশ্যে বলেন, তারা যেন জ্ঞান অর্জনের পথে অগ্রসর হন। তিনি বলেন, পোশাক ও ভাষা মানুষের প্রকৃতি নির্ধারণ করে না, আলেম হতে হলে জ্ঞান অর্জন করতে হবে।

তিনি তরুণদের সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান এবং বলেন, মুক্তিযুদ্ধই সত্য, রাজাকার আলবদররা অভিশপ্ত।

মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক অবস্থান নিয়ে ফজলুর রহমান বলেন, জিন্নাহ প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে মুসলিম লীগে যোগ দেন। তিনি ১৯২৯ সালে ১৪ দফা ঘোষণা করেন, যা মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি করে।

ফজলুর রহমান পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালি নেতাদের ভূমিকা তুলে ধরে বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর বাঙালিরা বুঝতে পেরেছিল যে এটি তাদের জন্য ভালো নয় এবং ৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তারা প্রতিবাদ শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গলাচিপায় সরকারি জমিতে অফিস নির্মাণে সংঘর্ষ, ১৫ জন আহত

রাজনীতি, ধর্ম ও ধর্ম ব্যবসা এক নয়: ফজলুর রহমান

আপলোড সময় : ০৭:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬