ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি মন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে ফিরবেন কেন, কালকেই আসুন।

মন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে এবং সঙ্গে থাকবে হাতকড়া। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুটপাট করেছে এবং এখন সেই লুটপাটের টাকা খেতে পারছে না।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে। তিনি দাবি করেন, এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট আমলের যারা আত্মগোপনে রয়েছেন, তাদের উৎসাহিত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং এজন্য তারা অপেক্ষা করছেন। তিনি পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করেছেন শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত ফেরত দেওয়ার জন্য।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল এবং সেই অধিকার পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করতে চান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি মন্ত্রীর

আপলোড সময় : ০৪:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬