ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শ্বাসনালিতে দুধ আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ মাস বয়সী জুনায়েদ নামের এক শিশুর শ্বাসনালিতে দুধ আটকে মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ একই গ্রামের জিহাদের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটিকে তার মা ঘুমন্ত অবস্থায় বুকের দুধ খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে দুধ শ্বাসনালিতে আটকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস কে সাইমুম সৈকত জানান, হাসপাতালে আনার সময় শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় দেড় থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি সোলায়মান শেখ বলেন, ‘শ্বাসনালিতে দুধ আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জনগণের জন্য আজীবন রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেন ইশরাক হোসেন

চুয়াডাঙ্গায় শ্বাসনালিতে দুধ আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬