ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের স্বার্থ রক্ষায় কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করতে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ে সরকারের অঙ্গীকার। এই লক্ষ্যে সরকার 'সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যে কাজ করে যাচ্ছে।

আজ সোমবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এবারের দিবসের মূল প্রতিপাদ্য হলো 'রেইজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েসেস—ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ থ্রু ডেলিবারেটিভ ডেমোক্রেসি'।

প্রধানমন্ত্রী বাণীতে দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব গণতন্ত্রকামী জনগণকে শুভেচ্ছা জানান এবং তাঁদের গণতান্ত্রিক ও মানবিক অধিকারের প্রতি সমর্থন জানান।

তারেক রহমান বলেন, গণতন্ত্রের মূল দর্শন হচ্ছে মানুষের বাক্ ও ব্যক্তিস্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রকে টেকসই করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারে থাকুক কিংবা বিরোধী দলে, সব অবস্থান থেকেই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন ট্রাম্প

জনগণের স্বার্থ রক্ষায় কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১২:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬