ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশের অভিযোগ আইনমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক বাংলাদেশে প্রবেশ করছে। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, বর্ডারের ওপারে ইয়াবা চোরাকারবারিরা পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দিচ্ছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, বরং এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাই ডোপ টেস্টের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে সরকার শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির দিকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সন্ত্রাস দমন বিষয়ে মন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার রক্ষা করে প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে।

সভায় খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ মেডিকেলে মরণোত্তর দেহদান করেছেন লিটন দাশ তালুকদার

ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশের অভিযোগ আইনমন্ত্রীর

আপলোড সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬