ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমের একটি বিতর্কিত ছবি সাঁটানো হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই ছবিটি টাঙানো হয়।
ছবিটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’
ছবিটি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী অর্ক বড়ুয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।
গোলাম আযমের ছবি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘এটি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’ তিনি আরও বলেন, ‘আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যখন জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন যে তার ইচ্ছা হয়েছে। তাই আমি গোলাম আযমের ছবি লাগিয়েছি।’
অনলাইন ডেক্স 























