ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিওর অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকা হানা কুরাকির মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কুরাকির এক বন্ধু তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং পরে বিষয়টি অ্যাপার্টমেন্টের মালিক সাকিতোকে জানান। সাকিতো, যিনি স্থানীয়ভাবে পরিচিত ক্লাব ব্যবসায়ী, পরে পুলিশকে বিষয়টি জানাতে সহায়তা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিতো কুরাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব নাকচ করেছেন। তিনি জানান, কুরাকি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, কুরাকির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। জাপানের স্থানীয় পুলিশ ও কুরাকির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ২০২৪ সালে প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে পেশাজীবন শুরু করা কুরাকি, চলতি বছরের শেষ দিকে তাইওয়ানে একটি প্রদর্শনীতেও অংশ নেওয়ার কথা ছিল।

কিন্তু জুনে তিনি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ার পর পেশাগত কর্মকাণ্ড থেকে বিরতির ঘোষণা দেন। তার আকস্মিক মৃত্যুর খবর সামনে আসার পর শোকের ছায়া নেমে এসেছে তার ভক্তদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টোকিওর অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকা হানা কুরাকির মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৫:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬