ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটি দাবি করেছে, দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা এই দাবি জানান। এ সময় সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদুজ্জামান শিপন সাক্ষাৎ শেষে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠন দ্বিচারিতা ও ভণ্ডামি করছে। তিনি অভিযোগ করেন, ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে ন্যক্কারজনক ঘটনার সৃষ্টি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য ক্ষুণ্ন করেছে।

তিনি আরও বলেন, ‘জিন্নাহর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। ডাকসুতে তাঁর ছবি টানানোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ছবি অপসারণ করতে হবে।’

ছাত্রদল নেতারা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এ বিষয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল উদ্ধারে ৬ জন গ্রেপ্তার

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণের দাবি ছাত্রদলের

আপলোড সময় : ০৪:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬