ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পের অষ্টম ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অষ্টম ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে এবং মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি দিতে হবে না।

প্রশিক্ষণে আবেদন করতে হলে প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। দেশের সব জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণার্থী বাছাইয়ের জন্য জেলা প্রশাসকের প্রতিনিধিসহ পাঁচ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণ চলাকালে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা এবং খাবারের ব্যবস্থা থাকবে।

আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদনের কপি সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের স্ট্রাকচারাল পরিবর্তন হয়নি, মন্তব্য শিবির সভাপতির

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

আপলোড সময় : ০৩:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬