ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৮০ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৮ Time View

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল জাকির হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুমের দায়ের করা মামলার পর কনস্টেবল জাকির হোসেন ও নিঝুমের দুলাভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে আসামিদের রিমান্ডের আবেদন করবেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী নিঝুমের কাছে গলিত অবস্থায় ৪০ ভরি স্বর্ণ পাঠানো হয়। গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে মোহাম্মদ আলী স্বর্ণের চালানটি নিঝুমের কাছে হস্তান্তর করেন। অভিযোগ রয়েছে, স্বর্ণ হস্তান্তরের দুই মিনিটের মধ্যে কনস্টেবল জাকির হোসেনসহ দুজন সেখানে উপস্থিত হয়ে স্বর্ণ নিয়ে চলে যান।

গ্রেপ্তার মোহাম্মদ আলী পুলিশকে জানিয়েছেন, তাঁর বাড়িতে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ তিনি হস্তান্তর করেছেন এবং বাকি স্বর্ণ কনস্টেবল জাকিরের কাছে রয়েছে। তবে জাকির হোসেন অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁর কাছে থাকা স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশের তথ্যমতে, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে কনস্টেবল জাকির হোসেনকে দেখা গেছে। ঘটনার পর কনস্টেবল জাকিরকে প্রত্যাহার করা হয়েছে এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশের অভিযোগ আইনমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে ৮০ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬