ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়ার মো. হোসাইনের ছেলে।

পুলিশের সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসা ভবনের ভেতরে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। বৃহস্পতিবার রাতে শিশুটিকে আবারও বলাৎকারের চেষ্টা করা হলে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা পটিয়া থানা পুলিশকে অবহিত করেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হকের নেতৃত্বে একটি পুলিশ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, যান চলাচল ব্যাহত

চট্টগ্রামে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

আপলোড সময় : ১২:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬