ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

শেরপুর সদর থানায় এক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মাহাবুব হাসান মাহিম (১৯), মো. এনামুল হক (৫৮), মো. জাকারিয়া তপু মিয়া (২৭), মো. সজিব মিয়া (২৬), মো. মারুফ (২২), মো. ফাহিম আহম্মেদ (১৯) এবং মো. ইয়াছিন আরাফাত (১৯)। পুলিশ জানিয়েছে, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোস জানান, শেরপুর সদর উপজেলায় গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের আয়োজন করছিলেন। এই গোপন খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে নাশকতা মামলা রয়েছে। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, যান চলাচল ব্যাহত

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার

আপলোড সময় : ১২:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬