ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক হলেন তুষার ভূঁইয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ওরফে তুষার ভূঁইয়াকে, যিনি সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ ছয় মাস।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আতিকুর রহমান হাওলাদারকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মনির হোসেন, রাজু আহমেদ, তুষার সব্যসাচী, বিপ্লব কাজী, হাসিবুল হাসান ও রেজাউল করিম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমামজ্জম হোসেন রোমান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ছয় মাসের জন্য মাদারীপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে তুষার ভূঁইয়ার নেতৃত্বে আগামী ছয় মাস মাদারীপুরে দলীয় কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি ১১ দলীয় ঐক্যের লংমার্চকে ঘিরে গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে জড়ান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান অভিযোগ করেন, পাটওয়ারী একটি প্রাডো গাড়িতে ‘লংড্রাইভ’ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার ভূঁইয়া ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদারীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং পরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। তুষার ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান স্পিকারের

এনসিপির মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক হলেন তুষার ভূঁইয়া

আপলোড সময় : ১২:৩৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬