বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও শান্তি দেননি। তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে বলেন, পালিয়ে গিয়েও শেখ হাসিনা জাতিকে বিরক্ত করে চলেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, অপরাধ করলে তার শাস্তি নেওয়া উচিত, কিন্তু দোষীরা দেশ ছেড়ে পালিয়ে যায়। তিনি বলেন, সৎ মানুষরা কখনো পালায় না, তারা দেশের জন্য থাকে।
তিনি ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে। তিনি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের সফলতার প্রশংসা করেন এবং রাজনৈতিক বিভিন্ন পক্ষের অংশগ্রহণের জন্য তাদের অভিনন্দন জানান।
ভারতের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য ভারতের অবদান অস্বীকার করা যায় না, তবে খুনিদের আশ্রয় দেওয়া উচিত নয়। তিনি সীমান্তে হত্যাকাণ্ডের অবসান চান এবং উত্তরবঙ্গের সমস্যার সমাধান দাবি করেন।
ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক ইতিহাস ও আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং ২০২৪ সালের আন্দোলনে নিহত ও পঙ্গুত্ববরণকারীদের সংখ্যা উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 






















