ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারের দাবিতে ঝিনাইদহের কৃষকদের সড়ক অবরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

রাসায়নিক সারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপার উপজেলার গাড়াগঞ্জ বাজারে আজ শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন স্থানীয় কৃষকরা। ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

ব্রাহিমপুর গ্রামের এক কৃষক জানান, সারের জন্য সকাল থেকে ডিলারের দোকানের সামনে তারা অবস্থান করছিলেন। ১০টার পর ডিলারের কর্মচারীরা এসে জানান, আজ কৃষকদের সার দেওয়া হবে না। সারের অভাবে তারা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন এসে সার দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। খবর শোনা মাত্রই উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। সার দেওয়া শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

সারের দাবিতে ঝিনাইদহের কৃষকদের সড়ক অবরোধ

আপলোড সময় : ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬