ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বরযাত্রী গাড়ি আটকে সংঘর্ষ, অর্ধশত আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারী একটি প্রাইভেটকার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বরযাত্রী নিয়ে একটি গাড়ি নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকায় কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। গাবতলী বাজারে পৌঁছালে ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েকজন যুবক গাড়িটি আটকিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন। এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে বর মো. হানিফ, তার বাবা হবি মিয়া এবং উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের লোকজন সরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যমজ সন্তান হওয়ার সম্ভাবনা: জানুন কীভাবে নির্ধারণ করবেন

কিশোরগঞ্জে বরযাত্রী গাড়ি আটকে সংঘর্ষ, অর্ধশত আহত

আপলোড সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬