ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরব গেছেন। আজ শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সফরকালে তিনি সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া, বৈঠকগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

নৌবাহিনী প্রধান সৌদি আরব অবস্থানকালে বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও মতবিনিময় করবেন। আইএসপিআর জানিয়েছে, এ সফর দুই দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

আপলোড সময় : ১২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬