ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অপশক্তির বিরুদ্ধে সনাতনীদের পাশে থাকার আশ্বাস আইনমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১২ Time View

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে। তিনি এ কথা বলেন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে।

আইনমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা ও বিশ্বাস, সেই জায়গায় আমি সংহতি প্রকাশ করি।’ তিনি উল্লেখ করেন, বর্তমানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছে এবং এই পরিবেশ বজায় রাখার প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, ‘পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আমরা বিশ্বাস করি যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব, আপনারা আমাদের পাশে থাকবেন।’

আইনমন্ত্রী ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা দেওয়ার সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যারা এ ধরনের কাজে যুক্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।

জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী একটি র‌্যালিতে অংশ নেন, যেখানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণভোটের দাবি, না হলে ক্ষমতা ছাড়ার আহ্বান লেবার পার্টির চেয়ারম্যানের

অপশক্তির বিরুদ্ধে সনাতনীদের পাশে থাকার আশ্বাস আইনমন্ত্রীর

আপলোড সময় : ০৪:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬