ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে ইউনূসের পরামর্শ নিতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে ইন্দোনেশিয়ার একটি প্রতিনিধিদল। তারা ক্ষুদ্রঋণ, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক ব্যবসা নিয়ে পরামর্শ ও দিকনির্দেশনা চেয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউনূস সেন্টারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিয়াওয়াতির নেতৃত্বে প্রতিনিধিদলটি অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ক্ষুদ্রঋণ কর্মসূচি, তরুণ উদ্যোক্তা, কৃষি ও সামাজিক ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা ইন্দোনেশিয়ার সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শ জানতে চান। তারা অধ্যাপক ইউনূসকে ইন্দোনেশিয়া সফরের আমন্ত্রণ জানান এবং সরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটির সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময়ের অনুরোধ করেন।

বৈঠকে কৃষিনীতি বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা অধ্যাপক স্যাম হেরোডিয়ান ইউনূসের কাছে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং পৃথক আমন্ত্রণ জানান।

অধ্যাপক ইউনূস তরুণদের সমাজে অবদান রাখার সুযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং সামাজিক ব্যবসা বা ক্ষুদ্রঋণ উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঢাকায় পাঠানো হচ্ছে

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে ইউনূসের পরামর্শ নিতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

আপলোড সময় : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬