ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাল পুনঃখনন নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রীর বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, 'আমরা ফটোসেশনের রাজনীতি করি না।' শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকারের খাল পুনঃখনন কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনা অযৌক্তিক। তিনি উল্লেখ করেন, 'সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে?'

এ্যানি আরও বলেন, 'আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। অনেক নেতা ছিলেন, কিন্তু কেউ দেশের মানুষকে সুবিধা দেয়ার কাজ করেননি।' তিনি দাবি করেন, খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে মানুষ পেতে শুরু করেছে এবং এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হচ্ছে।

মন্ত্রী জানান, তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার ভিত্তিতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর বাস্তবায়ন শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া শিশু পার্ক ২০২৭ সালের মধ্যে খুলবে: ডিএসসিসি প্রশাসক

খাল পুনঃখনন নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রীর বক্তব্য

আপলোড সময় : ০২:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬