ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ একজন আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৮ Time View

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক যুবকের নাম মোহাম্মদ মোস্তফা (২২), তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে।

কমান্ডার আরাফাত হোসেন জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যায়, তবে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ১৪ কেজি আইস ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্টগার্ড সদস্যরা মোস্তফা নামক সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে। তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি আইসের মালিক সনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ঢাকায় পাঠানো হচ্ছে

টেকনাফে ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ একজন আটক

আপলোড সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬