ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসার থেকে সুস্থ হতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে: নওমান ইজাজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা নওমান ইজাজ জানিয়েছেন, ক্যানসার থেকে সুস্থ হতে পবিত্র কুরআনের ‘সূরা আর রহমান’ তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে অংশ নিয়ে এই অভিজ্ঞতা শেয়ার করেন।

নওমান ইজাজ জানান, ২০২৪ সালের জুনে তার লিংফোমা ও টিউমার শনাক্ত হয়। একটি টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও, তিনি বিশ্বাস করেন যে নিয়মিত সূরা আর রহমান তিলাওয়াত তাকে কেমোথেরাপির হাত থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, তার বন্ধু গোহর বাট তাকে সূরা আর রহমান পাঠ করার পরামর্শ দিয়েছিলেন। নওমানের দাবি, সূরা তিলাওয়াত শুরু করার পর চিকিৎসকরা আর কোনো টিউমার খুঁজে পাননি।

এ অভিনেতা তার সুস্থতার পেছনে ঐশ্বরিক অলৌকিকত্ব ও প্রার্থনার গুরুত্ব তুলে ধরেন। তিনি এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম গভীর ও পরিবর্তনকারী অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।

নওমান ইজাজ পাকিস্তানের একজন প্রবীণ ও প্রভাবশালী অভিনেতা, যিনি প্রায় পৌনে দুইশ’ টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

ক্যানসার থেকে সুস্থ হতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে: নওমান ইজাজ

আপলোড সময় : ০৫:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬