ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পপির বক্তব্যে বাপ্পারাজের প্রতিক্রিয়া: ‘ইবাদত বেকারদের জন্য নয়’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি সম্প্রতি অভিনয়জীবন থেকে দূরে সরে সংসার ও ব্যক্তিজীবন নিয়ে সময় কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে নতুন সিনেমায় তাকে দেখা না গেলেও তার পুরোনো বক্তব্য নিয়ে আলোচনা চলছে।

পপির একটি আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি অভিনয়জীবন, অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান জীবন নিয়ে কথা বলেন। এই বক্তব্যের প্রেক্ষিতে অভিনেতা বাপ্পারাজ মন্তব্য করেছেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

বাপ্পারাজের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি পপির নাম উল্লেখ করেননি, তবে অনেকেই এটি পপির বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

পপি তার ভিডিও বার্তায় অভিনয় থেকে গুটিয়ে নেওয়ার কারণ ও বর্তমান ভাবনা নিয়ে কথা বলেন। তিনি জানান, জীবনের শেষ সময়ে শান্তিতে কাটানোর ইচ্ছা রয়েছে এবং অতীতের গালিগালাজ ও ‘পাপ’ মুছে ফেলতে চান।

১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পপি। নব্বইয়ের দশকের শেষভাগে তিনি ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন। বর্তমানে তিনি সিনেমার আলো থেকে অনেকটাই দূরে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

পপির বক্তব্যে বাপ্পারাজের প্রতিক্রিয়া: ‘ইবাদত বেকারদের জন্য নয়’

আপলোড সময় : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬