স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি আজ মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মিজানুর রহমান মিনু।
এ সময় রাজশাহী মহানগর বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
অনলাইন ডেক্স 
























