ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী: বিএনপির হাত ধরে এসেছে সংসদীয় গণতন্ত্র

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, বরং সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে সুগম করা সম্ভব হয়েছে।

আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাতীয় সংসদ অধিবেশনে নিয়মিত অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের বার্তা বহন করে।

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার এবং নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তির পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানেই ‘বাংলাদেশ’—এমপি আবুল কালাম সিদ্দিকী

প্রধানমন্ত্রী: বিএনপির হাত ধরে এসেছে সংসদীয় গণতন্ত্র

আপলোড সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬