ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মো. নূরুল ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। তিনি উল্লেখ করেন, ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন এবং সংকটের সময়ে জনগণের ধৈর্য ধারণ করা উচিত।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. নূরুল ইসলাম আরও বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন এবং আরেকজন দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুটের বিষয়েও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অনাড়ম্বর জীবনযাপন করে সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জি. নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যশের সঙ্গে রুক্মিণী বসন্তের দৃশ্য নিয়ে সমালোচনা

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ মো. নূরুল ইসলাম

আপলোড সময় : ১২:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬