রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত প্রথম দরবারে বলেন, দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবেন।
রাষ্ট্রপতি জানান, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন এবং এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারো প্রতি তার কোনো রাগ-অনুরাগ থাকবে না এবং দেশের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনের কার্যক্রম এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত বিষয়গুলো কঠোর গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়।
তিনি বলেন, আমরা এখানে একটি পরিবার, সবাই একই জায়গায় কাজ করি এবং সমস্যা সমাধানের জন্য পরস্পরের সঙ্গে কথা বলার সুযোগ নিতে হবে।
অনলাইন ডেক্স 






















