ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লাল পতাকা স্থাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন লাল পতাকা স্থাপন করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচর ও চররূপপুর মৌজার মুন্সিপাড়া ও টিকটিকিপাড়া ঘাটের তড়িয়ামহল এলাকায় এই পতাকা স্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং ভেড়ামারা থানার পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যা পদ্মা নদীতে ব্যাপক ভাঙন সৃষ্টি করেছে।

গত কয়েক বছরে নদীভাঙনে শত শত একর জমি বিলীন হয়েছে। অবৈধ বালু উত্তোলনের কারণে হার্ডিঞ্জ সেতু, লালন শাহ সেতু, ভারত-বাংলাদেশ কম্বাইন্ড বিদ্যুৎ প্রকল্প এবং পাবনা-কুষ্টিয়া মহাসড়কসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে।

৬ জুন উপজেলা প্রশাসনের একটি দল প্রথমবারের মতো লাল পতাকা স্থাপন করে। এর দুই দিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষও একই এলাকায় লাল পতাকা টাঙিয়েছিল। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু ব্যবসায়ীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এ কারণে বুধবার দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে তড়িয়ামহল এলাকায় লাল পতাকা স্থাপন করা হয় এবং বালু স্থানান্তরে ব্যবহৃত পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইউএনও আমিরুল আরাফাত জানান, প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে, তবে অসাধু চক্রকে ঠেকানো যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষতার প্রতিশ্রুতি

কুষ্টিয়ায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লাল পতাকা স্থাপন

আপলোড সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬