ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি, রাষ্ট্রপতির শোক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু প্রাণহানি ঘটেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, নেপালের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের জনগণ ও সরকার তাদের পাশে রয়েছে।

রাষ্ট্রপতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

গতকাল বুধবার নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক রয়েছে।

বুধবার হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়, যা বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষতার প্রতিশ্রুতি

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি, রাষ্ট্রপতির শোক

আপলোড সময় : ১২:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬