ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২১১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। বিএনপি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দলের কাউন্সিলের দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিক নির্যাতনের ঘটনার বিষয়ে বলেন, বিষয়টি দলের নজরে এসেছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করার অভিযোগ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

আপলোড সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬