ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: ডা. জাহেদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গ্যাসের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি এবং এর জন্য আরও দুই বছর সময় লাগতে পারে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গ্যাসের কার্গো সরবরাহে কিছু সমস্যা রয়েছে, তবে তা দ্রুত সমাধান হবে।

ডা. জাহেদ বলেন, গ্যাস সহজে পাওয়া যাচ্ছে না এবং দামও বেড়ে গেছে। তিনি জানান, সরকার জনগণের চলমান সংকটের প্রতি সমব্যথী, তবে এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দুই বছরের মতো ইন্টেরিম সরকার গ্যাস খোঁজার চেষ্টা করেনি। যুদ্ধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি প্রশ্ন করেন, আমরা কি মারাত্মকভাবে ভর্তূকী দেবো, নাকি কিছুটা লোডশেডিং মেনে নেবো, সেই সিদ্ধান্তে আসতে হবে।

ডা. জাহেদ আশা প্রকাশ করেন যে, জ্বালানি সংকট থেকে দ্রুত বের হলে দেশে নতুন বিনিয়োগ আসবে এবং বন্ধ কারখানাগুলো চালু হবে। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নতির কথাও উল্লেখ করেন এবং সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচারের বিষয়ে আইনজীবী প্যানেল গঠনের কথা জানান।

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করাই সবচেয়ে ভালো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশের আইনি সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

গ্যাস সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: ডা. জাহেদ

আপলোড সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬