ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিআরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

সৌদিআরবের মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মক্কার মিসফালায় একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মক্কা সুইস আল খলিল কোম্পানির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কায়েম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সুইস আল খলিল কোম্পানির পরিচালক জয়নাল আবেদীন হিরো, তৌহিদুল ইসলাম, ইমাম হোসেন।

বক্তারা জানান, মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য গৌরবের বিষয় এবং এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

সংবর্ধনা শেষে বিজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া তাকে নগদ অর্থ, পবিত্র কোরআন ও জায়নামাজসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু-কিশোরদের ওপর ক্ষতিকর কনটেন্টের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইসিটি মন্ত্রী

সৌদিআরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা

আপলোড সময় : ১১:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬