ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতের মন্তব্য: তথ্য নেই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য তার কাছে নেই। তিনি জানান, এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য থাকলে তা জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে; এমন গুঞ্জন নিয়ে এক সাংবাদিক ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে তার আর কিছু বলার নেই।

এছাড়া গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে করা অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়। গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদিআরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতের মন্তব্য: তথ্য নেই

আপলোড সময় : ১০:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬