ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ আয়োজন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস সালাহউদ্দীন আম্মারকে ব্যঙ্গ করে ‘ভাউচার মেলা’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে ব্যঙ্গাত্মক কার্টুন, কাল্পনিক ভাউচার এবং ‘চোর’ নিয়ে তৈরি গান স্থান পেয়েছে। মেলার প্রবেশপথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ছবি পেছনে রেখে ‘ভাউচার মেলা’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। সেখানে ‘কোথায় তোমার ভাউচার?’ এবং ‘হিসাবের ভাউচার নেই’ লেখা দেখা যায়।

মেলায় আটটি ভাউচারের স্টল সাজানো হয়, যেখানে রাকসুর বিভিন্ন কার্যক্রমের নামে তৈরি করা ব্যঙ্গাত্মক ভাউচার প্রদর্শন করা হয়। এর মধ্যে ভিপি-জিএসের নাস্তার বিল, সেলাই মেশিন, সভা-সেমিনার, এবং রাকসু গেমসের মতো বিভিন্ন খাতের ভাউচার অন্তর্ভুক্ত রয়েছে।

হল শাখা ছাত্রদলের সভাপতি গাজী ফেরদৌস হাসান বলেন, ‘রাকসুর ভিপি, জিএস ও এজিএস ফান্ড থেকে টাকা উত্তোলন করেও ভাউচার জমা দেননি।’ রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাকসুর তহবিল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়ের জন্য, তবে হিসাব ও ভাউচার জমা না দেওয়া আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তৈরি করে।’

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাকসু তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করে রাবি শাখা ছাত্রদল। নথি অনুযায়ী, বর্তমান পরিষদ ৪২টি কর্মসূচির বিপরীতে রাকসু তহবিল থেকে ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করেছে, যার মধ্যে ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার বিল-ভাউচার জমা পড়েনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশু-কিশোরদের ওপর ক্ষতিকর কনটেন্টের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইসিটি মন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ আয়োজন

আপলোড সময় : ১২:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬