ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউআইইউতে নারী পেশাজীবীদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ে সেমিনার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের তৃতীয় পর্ব হিসেবে আয়োজন করা হয়।

বিশ্বব্যাংক গ্রুপ আইএফসি’র সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিষ্ট ড. আফিফা রাইহানা মূল বক্তব্যে ইএসজি ও জলবায়ু-সংশ্লিষ্ট আবশ্যকতার ব্যবসায়িক কৌশল, বিনিয়োগের সিদ্ধান্ত এবং বাজারে প্রবেশাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য নতুন সুযোগের কথা তুলে ধরেন। তিনি জানান, নারীদের জন্য পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন এবং টেকসই অর্থায়নের মতো ক্ষেত্রগুলোতে নতুন কর্মজীবনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

ড. রাইহানা উল্লেখ করেন, নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো জটিল বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তবে সঠিকভাবে এসব বিধিবিধান অনুসরণ করলে ব্যবসার বিশ্বাসযোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধি পায়।

সেমিনারে স্বাস্থ্যসেবা, নির্মাণ ও শিক্ষা খাতের তিনজন বিশিষ্ট পেশাজীবী প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউআইইউ’র বিবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. সালমা করিম স্বাগত বক্তব্য দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষিকাকে হত্যার অভিযোগে দুই ছাত্র গ্রেপ্তার, ২৭ বার ছুরিকাঘাত

ইউআইইউতে নারী পেশাজীবীদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ে সেমিনার

আপলোড সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬