ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ৫০ কেজি ক্ষতিকর চিংড়ি মাছ ধ্বংস করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান চলাকালে মাছ ব্যবসায়ী এনামুলকে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করতে দেখা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে জরিমানা করা হয় এবং বিক্রির জন্য রাখা ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের মাছ বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। একই অপরাধ পুনরায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি’

ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপলোড সময় : ০৫:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬