ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২১০ Time View

ভোলার আলীনগর এলাকায় স্বামীকে হত্যার দায়ে নুরুন্নাহান বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাঁচ বছর আগে স্বামী ফরহাদ হোসেন টিটুকে কুপিয়ে হত্যার পর মরদেহ কয়েক টুকরা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় দেন। আদালত নুরুন্নাহান বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদ হোসেন টিটুকে তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহান বেগমের বাড়িতে ডেকে নেওয়া হয়। পরদিন সকালে ওই বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়, যেখানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

নিহতের প্রথম স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরুন্নাহান বেগমসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে তদন্ত শেষে অপর পাঁচ আসামির বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

মামলার বিচার চলাকালে নুরুন্নাহান বেগম দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং পরে জামিনে মুক্ত হন। তবে মামলার সর্বশেষ শুনানির দিন আদালত তাকে পুনরায় জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রায় ঘোষণার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

ভোলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা

আপলোড সময় : ০৭:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬