বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন তিনি।
মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে এই তলব করা হয়। মিয়ানমার দাবি করেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ রাখাইন রাজ্যের বাসিন্দা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বিবিসি বাংলাকে জানিয়েছেন, মিয়ানমারের দেওয়া তথ্য ভুল উল্লেখ করা হয়েছে। তারা জাতিসংঘের নিবন্ধিত তথ্যকেই গ্রহণযোগ্য বলে মনে করে।
মিয়ানমার সরকার শনিবার জানিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা এই তিন লাখ রোহিঙ্গাকে দেশে ফেরত নিতে ইচ্ছুক। তবে ওই বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে উল্লেখ করা হয়, যা বাংলাদেশে বিতর্ক সৃষ্টি করেছে।
অনলাইন ডেক্স 

























