ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নগর উন্নয়নে এবিজি ও ডিএনসিসির সমন্বিত উদ্যোগের আশ্বাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

রাজধানী ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।

সোমবার (১৭ আগস্ট) গুলশানে ডিএনসিসির কার্যালয়ে এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে সাক্ষাৎকালে নগর উন্নয়ন ও জনসেবার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বসুন্ধরা একটি মডেল আবাসিক এলাকা এবং এবিজি ডিএনসিসির একটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। নগর উন্নয়নের ক্ষেত্রে সব পক্ষের সমন্বয় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএনসিসির কার্যক্রম তুলে ধরে প্রশাসক জানান, এডিস মশার লার্ভা ধ্বংসে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে ১০টি জোনে কঠোর মনিটরিং চালানো হচ্ছে।

তিনি নাগরিকদের সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডিএনসির পূর্বপরিকল্পনা অনুযায়ী নিয়মিত মশার ওষুধ প্রয়োগের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

নগর উন্নয়নে এবিজি ও ডিএনসিসির সমন্বিত উদ্যোগের আশ্বাস

আপলোড সময় : ১০:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬