ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআইর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সরাসরি যোগাযোগ ও যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সোমবার (১৭ আগস্ট) বিকেলে সংগঠনটির মতিঝিল কার্যালয়ে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিটিআই)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার হলেও, বাংলাদেশে বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশ থেকে বছরে ১ বিলিয়ন ডলারেরও কম মূল্যের পণ্য রপ্তানি হয় চীনে।

তিনি যৌথ বাণিজ্যের সম্ভাবনাময় খাতসমূহ খতিয়ে দেখার আহ্বান জানান। মো. ফজলুল হক বলেন, চীনা বাণিজ্য প্রতিনিধিদলের সফর বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি করবে।

এফবিসিসিআই প্রশাসক চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে ব্যবসা পরিচালনায় সহযোগিতা প্রদানে সক্রিয় থাকার আশ্বাস দেন। সভায় চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মেডিকেল ডিভাইস, ঔষধ, নবায়নযোগ্য জ্বালানি ও পাটজাত পণ্যে যৌথ বিনিয়োগের আহ্বান জানানো হয়।

চীনের হংহে অঞ্চলের ব্যুরো অব কমার্সের ডিরেক্টর জনাব হে তাও বলেন, দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানির প্রক্রিয়াকে সহজতর করা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা উন্মোচনের লক্ষ্য রয়েছে। সভায় এফবিসিসিআইর সাবেক পরিচালক, মহাসচিব ও বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির এমপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের মধ্যে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআইর

আপলোড সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬