ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছর পূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি ঈদে লাখ লাখ মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন এবং আগামীতে মাঠটির ২০০তম জামাত অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মাঠটির সার্বিক উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এবং শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে। প্রকল্পের মধ্যে মাঠের সীমানা প্রাচীর, প্রবেশদ্বার নির্মাণ, ওজুখানার সুব্যবস্থা এবং পুকুরের সৌন্দর্যবর্ধন অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, শোলাকিয়া মাঠে প্রচুর নিম গাছ রোপণ করা হবে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজ হাতে চারা রোপণ করেন।

উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান জানিয়েছেন

শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প ঘোষণা

আপলোড সময় : ১০:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬